Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে স্থানীয় সময় আজ সোমবার, ৮ জিলহজ। গতকাল রোববার (২৪ মে) রাত থেকে আল্লাহর মেহমান হজযাত্রীরা পবিত্র মক্কা নগর থেকে মিনায় যেতে শুরু করেছেন। এর আগে গতকাল রোববার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। হাজিদের তাঁবুনগরী হিসেবে পরিচিত মিনায় নিয়ে যেতে মাঠপর্যায়ের এবং সব ধরনের কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশ্যে আজ সোমবার ‘ইয়াওমুত তারবিয়া’ (তারবিয়ার দিন) পালনের জন্য হজযাত্রীরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। এRead More


মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সুনীল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সুনিল ঘাস কাটতে লেবু বাগানে যান। বাগানের মালিক বন্যশুকর তাড়ানোর জন্য বাগানের চারদিকে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সেই কাঁটাতারে জড়িয়ে সুনিল সাঁওতাল ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদরRead More


হবিগঞ্জে চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি

বৈশাখী নিউজ ডেস্ক: বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা বাগান অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চা শ্রমিকরা। সোমবার (২৫ মে) সকাল থেকে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, দেউন্দি কোম্পানির অধীনে চারটি বাগান রয়েছে। এসব বাগানে দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা অবহেলিত অবস্থায় রয়েছেন। মালিকপক্ষ ২০২২ সাল থেকে শুধু সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কার্যকর কোন পদক্ষেপ নেননি। এমনকি গত ৬ মে শ্রীমঙ্গলে সভায় সমস্যাRead More


সুনামগঞ্জে বজ্রপাতে ১ ভাই নিহত, আরেক ভাই আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবির হোসেন (১২) রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছে তার ছোট ভাই আরিফ হোসেন (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনে হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায় দুই ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়াRead More


হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু। সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭১৯ শিশু। আরRead More


গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমকি দেব (২৯) ওই গ্রামের চঞ্চল দাসের স্ত্রী। রবিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে থানাপুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। ঝুমকির স্বামীর বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বললেও বাবার বাড়ির লোকজন বলছেন এটি হত‍্যাকাণ্ড। পুলিশ বলছে- বিষয়টি খতিয়ে দেখছে তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জRead More


সুনামগঞ্জে ১০ বছর বয়সী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘরের ভেতর থেকে তাসলিমা আক্তার (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (২৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামের দিনমজুর তারা মিয়ার মেয়ে শিশু তাসলিমা আক্তার। শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁছানো মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার মা চিৎকার দেন। ধর্মপাশা থানার এসআই মনিরুল ইসলাম জানান, ওই শিশুটি কি করণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর সঠিকRead More


পাঁচদিনজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ারRead More


নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁয় দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাতে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তরিকুল পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন এবং ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী হিসেবে ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকRead More


সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: এবছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন। পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কার বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমন্বয় সভা। সভায় জানানো হয়, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে আল্লাহর মেহমানদের এই আগমনী যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হজের এই পুণ্যময় সফরের মাঝেই এখনRead More


Manual1 Ad Code
Manual2 Ad Code