Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

অবশেষে সিলেটে কওমি মাদরাসার চামড়া সংগ্রহের সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: কোরবানির চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিলেটের কওমি মাদরাসাগুলো। এতে চামড়া সংগ্রহে বড় ধরণের সংকট থেকে কিছুটা হলেও রক্ষা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৫ মে) বিকালে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত থেকে সরে আসে কওমি মাদরাসা ভিত্তিক সংগঠন ‘কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ’। মঙ্গলবার (২৬ মে) দুপুরে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ‘কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ’ এর সদস্য সচিব মাওলানা মুশতাক আহমদ খান। তিনি জানান, জেলা প্রশাসকের আশ্বাসে আমরাRead More


হজে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। নিহত তিন হজযাত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান ও নরসিংদীর রায়পুরার মো. হারুন অর রশীদ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত এই তিন হজযাত্রীই মক্কায় স্বাভাবিকভাবে মারা গেছেন। এ বছর ব্যবস্থাপনা সদস্যসহRead More


এবার সিলেটে কোরবানির পশুর সংকট নেই, বাড়তি রয়েছে ১০ হাজার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এ বছর কোরবানির পশুর সংকট নেই। গত বছরের তুলনায় এবার কোরবানি যোগ্য পশু বাড়তি রয়েছে অন্তত ১০ হাজার। সিলেট বিভাগের চার জেলায় ২ লাখ ৮২ হাজার কোরবানিযোগ্য পশু রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় এক লাখ ৪২ হাজার, মৌলভীবাজারে ৭৪ হাজার, হবিগঞ্জে ৫০ হাজার এবং সুনামগঞ্জে ৫২ হাজার। প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগের প্রতি উপজেলা ও ইউনিয়নভিত্তিক দায়িত্বশীলদের মাধ্যমে আনুমানিক এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিভাগে প্রায় ১২ হাজার খামারি রয়েছেন। তন্মধ্যে ৬ হাজারRead More


পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, দুই ভাইয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানান, নিজেদের খামারের জন্য মাছ আনতে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম ও মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে আটকেRead More


দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। এদিকে আজকের ভূমিকম্প স্বল্পমাত্রার হলেও রাজধানীর অনেকেই এটি টের পেয়েছেন। ক্রিসেট রোড থেকে এক নারীRead More


ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসসহ দেশটির উপসাগরীয় উপকূলবর্তী কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ‘আত্মরক্ষার্থে’এই হামলা চালানো হয়েছে দাবি করে মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও মাইন পেতে রাখার কাজে যুক্ত নৌযানগুলোকে লক্ষ্য করা হয়েছে। এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (২৫ মে) গভীর রাতে দক্ষিণ ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং উপসাগরীয় উপকূলবর্তী সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়,Read More


৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার। চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে। চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিসও এই ভূমিকম্পেরRead More


আজ পবিত্র হজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ পবিত্র হজ। সৌদি আরবে আজ ৯ জিলহজ মঙ্গলবার ১৪৪৭ হিজরি। সোমবার (২৫ মে) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে তাঁবুর নগরী মিনায় পৌঁছেছেন লাখো হজযাত্রী। সেখান থেকে আজ মঙ্গলবার (২৬ মে) ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা রওনা হচ্ছেন আরাফাতের ময়দানে। সেখান থেকে লাখো কণ্ঠে ধ্বনিত হবে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ বাংলা অর্থ—‘অর্থ: আপনার ডাকে সাড়া দিয়ে আমি হাজির হে আল্লাহ! আপনার কোনো অংশীদার নেই।Read More


সিলেটে ঈদের জামাত কখন কোথায়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সোমবার (২৫ মে) বিকেলে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামরান আহমদ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ-এর খতিব মাওলানা মুশতাক আহমদ খান। আর নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। এদিকে নগরীর ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়Read More


নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য খুন এবং হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি রুখতে ধর্ষক ও পেডোফাইলদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) এবং দেশের সকল মা-বোনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ মে) বাদ আছর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নগরীর সর্বস্তরের জনসাধারণ, ওলামায়ে কেরাম এবং সুশীল সমাজেরRead More


Manual1 Ad Code
Manual2 Ad Code