Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে মাত্র ১০ দিনে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের হিসাবে, উত্তোলন করা ওই বালুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় দোয়ারাবাজার ও ছাতক উপজেলার ৩৬ জন এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একজনকে আসামি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরRead More


কানাডায় শরণার্থী আবেদনের নিয়মে পরিবর্তন, কার্যকর ৩ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। আগামী ৩ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন অনলাইন আবেদন পদ্ধতি। এতে আবেদনকারীদের অতিরিক্ত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক তথ্য আরও বিস্তারিতভাবে দিতে হবে। তবে ২ নভেম্বরের মধ্যে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে না পারলে নতুন নিয়মে তথ্য যাচাই ও পূরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আগে থেকেই সফলভাবে আবেদন জমা দেওয়া ব্যক্তিদের নতুন করে আবেদন করতে হবে না। কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) আগামী ৩ নভেম্বর থেকে বর্তমান অনলাইন আবেদন পদ্ধতির পরিবর্তে নতুন রিফিউজি ক্লেইমRead More


চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্রগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত করবে। তিনি বলেন, এই চুক্তিকে দেশ বিক্রির চুক্তি যারা বলছেন, সেটি সস্তা, অমূলক একটা কথা। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষে সিলেটে সিটি করপোরেশনের উদ্যোগে মতবিনিময় ও অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এমনটি বলেন। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিকRead More


সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) সঙ্গে শেরপুরগামী (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাইয়েস এর যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেলRead More


সিলেটে টিকিটের সাথে যাত্রীর নামের মিল না থাকলে ট্রেনে ভ্রমণ করা যাবে না

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে সমালোচনার মধ্যে এবার অভিযানে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে ট্রেনের টিকিট নিয়ে অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়। অভিযান শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ১২ অক্টোবর (সোমবার) থেকে টিকিটের নাম ও যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে যাত্রীকে যেতে দেওয়া হবে না। কেউ যদি সিলেট থেকে ঢাকা বা অন্য কোথাও যেতে চান তাহলে অবশ্যই তার টিকিটের সাথেRead More


সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ডাক দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি এবার ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করছে ডাক বিভাগ, সিলেট। এ উপলক্ষ্যে হাতে নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী কার্যক্রম। প্রথমদিন (৯ অক্টোবর, শুক্রবার) ছিলো বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে নেতৃত্ব দেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী। র‍্যালিটি সিলেট মহানগরের ব্ন্দরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট প্রধান ডাকঘরের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিতRead More


বিশ্ব ডিম দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস। পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। তবে বাংলাদেশে ডিমের দাম বেড়ে যাওয়ায় পুষ্টিকর এই খাবার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বিশ্ব ডিম দিবসের সূচনা ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায়। সেই থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির ৩০ বছর পূর্তি হচ্ছে। এবারের আয়োজনের লক্ষ্য ডিমের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো। একটি ডিম থেকে সাধারণত প্রায় ৭৭ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। ডিম উচ্চমানের আমিষের পাশাপাশি আয়রন,Read More


বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা

বৈশাখী নিউজ ডেস্ক: একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দে ভরে উঠত মন। সময়ের সঙ্গে সেই চিঠির জায়গা নিয়েছে মুঠোফোন, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম। তবু চিঠি, প্রয়োজনীয় নথি, টাকা ও পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাকসেবার গুরুত্ব এখনো রয়েছে। আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। ডাকসেবার ঐতিহাসিক অবদান, বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে প্রতিষ্ঠিত হয় জেনারেল পোস্টাল ইউনিয়ন, যা পরে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে। আন্তর্জাতিক ডাকব্যবস্থার সমন্বয় ও উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণRead More


দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ দাম কমানোর পর গত কয়েকদিন দেশে অনেকটা স্থিতিশীলই ছিল স্বর্ণের বাজার। তবে, আবারও মূল্যবান ধাতুটির দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে দেশের বাজারে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটিরRead More


সিসিকের সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং দুদকের নোটিশের পরও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মামলাটি করা হয়। দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তেRead More