Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

প্রতিদিন ১৮ কোটি টাকা ক্ষতি, মোট ক্ষতি ৪০ হাজার কোটি ছাড়াল

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজীবা জার বিদ্যুৎকেন্দ্রে দীর্ঘদিনের অচলাবস্থা, একের পর এক যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের কারণে প্রতিদিন প্রায় ১৮ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সরকার। এ পর্যন্ত ক্ষতির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি ৬০০ কোটি টাকা পরিশোধের পরও ছয় বছর ধরে পুরোপুরি চালু হয়নি। অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩০ মেগাওয়াট কেন্দ্রের মাত্র একটি ইউনিট বর্তমানে আংশিকভাবে সচল রয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শাহজীবা জার। কিন্তু বছরের পর বছর ধরে যান্ত্রিক ত্রুটি, অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডে কেন্দ্রটির অধিকাংশ ইউনিটRead More


ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ঝিলাম জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে অনুভূত হয়। মঙ্গলবার (২৬ মে)  দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়। কম্পনের গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল ঝিলামের দক্ষিণ-পশ্চিমে ৫৮ কিলোমিটার দূরে। সন্ধ্যায় অনুভূত এই ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বেশ কয়েকটি বা ড়িঘ রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঝিলামের ডেপুটি কমিশনার মির রেজা ওজজেন জানান, ভূমিকম্পটি পিন্ড দাদান খান তেহসিলের জালালপুর শরিফ এলাকায় অনুভূত হয়। এতে অন্ততRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। যার মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৬২ জন। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারাRead More


মৌলভীবাজারে একদিন আগেই ঈদ পালন

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবদুল মাওফিক চৌধুরী জানান, গত প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছি। Post Views: 134


শাল্লায় দু’পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় দুপক্ষের সংঘর্ষে পায়েল মিয়া (১৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত পায়েল মিয়া ইছাকপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বুধবার (২৭ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ইছাকপুর গ্রামে সংঘর্ষ হয়। এ ঘটনায় টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারী তাহেরা বেগম (৩২) ওই গ্রামের আবু সালেকের স্ত্রী। জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দুইদিন আগে থেকে আওয়াল নূর ও সাইদুর রহমানেবর পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার বেলা দুইটায় সেই উত্তেজনা দুইRead More


জৈন্তাপুরে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটেরচটি এলাকার জৈন্তিয়া গেইট সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির জন্য চিকনাগুল পশুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথে সিলেটগামী গরুবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-২২৪৮) এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৯৭৯৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর পিকআপে থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদেরRead More


কোম্পানীগঞ্জে দুর্বৃক্তদের হামলায় শ্রমিক নেতার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিকনেতা আবুল হোসেন (৩৪)। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক। আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এস এম আসাদুজ্জামান জুয়েল ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। জানা গেছে, গত বৃহস্পতিবার (২১Read More


সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার জিলহজ মাসের নবম দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি সৌদি আরবের আরাফাত ময়দানে সমবেত হন। ভোর থেকেই শুভ্র ইহরামে সজ্জিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরোRead More


ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নর্দায় আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে পটুয়াখালী থেকে ছেড়ে আসা আরেকটি বাসের ধাক্কার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ভাটারা থানা সূত্রে এই তথ্য জানা যায়। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নর্দা এলাকায় ‘আকাশ পরিবহন’ নামের একটি বাসকে পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘ইসলাম পরিবহন’ নামের অপর একটি বাস। ধাক্কা দেওয়ার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডেরRead More


রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, ‘যে ওয়ার্ডে এই দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে, সেখানেRead More


Manual1 Ad Code
Manual3 Ad Code