বৈশাখী নিউজ ২৪
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৫৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। শুক্রবার (২৯ মে) সকালে এর সত্যতা নিশ্চিত করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু আরিম সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২০৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেওRead More
ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের কেউ ঈদ করতে প্রিয়জনদের কাছে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, কেউবা আবার বাসে করে ঢাকায় ফিরছিলেন। এসব দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছেন। গোপালগঞ্জে পাঁচজন নিহত গোপালগঞ্জRead More
ঈদে শাবির হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৮ মে) ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় দুইটি গরু কুরবানী করে মাংস বিতরণ করা হয়। জানা যায়, প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ এই ছুটিতেও ক্যাম্পাসেRead More
শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত নারীর মৃত্যু, নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় টেটাবিদ্ধ হয়ে আহত আহেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান। তিনি বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ওসি। এর আগে বুধবার (২৭ মে) দুপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়Read More
স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৭৪ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭৪ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ মে) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। গিলগিল শহরে অবস্থিত উতুমিশি গার্লস স্কুলে এই দুর্ঘটনা ঘটে। এটি একটি মেয়েদের আবাসিক স্কুল। গণমাধ্যমকর্মীদের এক পুলিশ কর্মকর্তা জানান, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেনিয়া রেড ক্রস ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে খোঁজাখুঁজি ও উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখনো কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেনি। জরুরি সেবাদাতা, চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মীরাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৮৮ শিশু প্রাণ হারিয়েছে।Read More
মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘ র্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টায় গলাচিপা কলেজপাড়া রোডের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তামিম (১৫) এবং মো. ফয়সাল (১৬)। তারা গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় অটোরিক্সা রাস্তা পার হয়ে বিপরীত দিকের গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথেও ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেইRead More
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজডেস্ক: ঈদের দিন সকালে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ৪ জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধারRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৩১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্যRead More
সিলেটের শাহী ঈদগাহে বৃষ্টিতে ভিজে ঈদুল আজহার জামায়াত আাদায়
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলার সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও নামাজের আগ মুহূর্তে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হয় এই সময় বৃষ্টিতে ভিজে মুসল্লিরা প্রধান জামাত আদায় করেন। এরপরই মুসল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতে অংশ নেন। নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদRead More


