কুমিল্লায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন আরোহি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মনসুর আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের (৫২)। তিনি এক্সিম ব্যাংকের মনোহরপুর শাখার নিরাপত্তাকর্মী ছিলেন। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিজয়পুর রেল ক্রসিংয়ের সামনে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed