Main Menu

বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস পালিত

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি অফিসার জিয়াউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ আলম মামুন। সভার শুরতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন অফিসার দিলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জীতেন্দ্র মালাকার,নুরুন্নবী, শওকত আলী, বুলবুল পাল, মুক্তার হোসাইন, সাংবাদিক অসিত রঞ্জন দেব।

Share





Related News

Comments are Closed