নবীঞ্জের সৈয়দপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি দোকান । এঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জাফর এন্ড সায়রা মার্কেটের গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরণের তেল ও ইলেক্ট্রনিক মালামালের দোকান জননী ট্রের্ডাস এ হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন । সময় গড়ানোর সাথে সাথে আগুনের তাপ তীব্র আকার ধারণ করে এবং দ্রত পাশের দোকানঘর সীমা ইনঞ্জিনিয়ারিংসহ আরো ২টি দোকানে ছড়িয়ে পড়ে । এসময় ধাউ ধাউ করে জ্বলতে থাকে আগুন । দোকানের মালিক ছাদিক মিয়ার সুরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করেন । পরে খবর পেয়ে ওসমানী নগর দমকল বাহিনীর টিম লিডার তোফাজ্জল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed