গোয়াইনঘাটে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও কলেজ এলাকা থেকে শনিবার বেলা ১টার দিকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকালে কলেজের পাশে এক নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ভিড় করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার এস আই সমীরণ দাস জানান- নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নবজাতকের পরিচয় সনাক্ত করা যায়নি। লাশটি কে বা কারা ফেলে গেছে এ বিষয়ে কোনো তথ্য মেলেনি বলে জানান সমীরণ দাস।
« যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যাচ্ছেন ইউরোপের নেতৃবৃন্দ (Previous News)
(Next News) ওসমানীনগরে বজ্রপাতে যুবক নিহত »
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed