Main Menu

প্রবাসে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: বাহরাইনে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের যুবক সেচ্ছাসেবকলীগ নেতা শরীফ উদ্দিন লিটন নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার এলাকার আব্দুল হান্নান চৌধুরীর পুত্র। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে মারা যান তিনি।
জানা যায়, বেশ কিছুদিন পুর্বে বাহরাইন গমণ করেন শরীফ উদ্দিন লিটন। সেখানে তিনি ব্যবসা বানিজ্য চালিয়ে আসছেন। গত বৃহস্পতিবার শরীফ উদ্দিন লিটন ব্যবসায়ীক কাজের জন্য বাসা থেকে বের হন। পথিমধ্যে তিনি সড়ক দূর্ঘটনার কবলে পড়েন। পরে তাৎক্ষনিক সেখানকার স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।
এদিকে, তার মৃত্যুর খবর হবিগঞ্জে তার আত্নীয়স্বজন, বন্ধুবান্ধবনদের মধ্যে ছড়িয়ে পড়লে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায়, বাহরাইনে আইনি প্রক্রিয়া শেষে লিটনের লাশ দাফনের জন্য হবিগঞ্জে আনা হবে।

Share





Related News

Comments are Closed