দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে সকাল থেকে হাজারো নেতাকর্মী বিমানবন্দর সড়কে জড়ো হয়েছেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে তারা প্রিয়নেত্রীকে সংবর্ধনা জানাতে ব্যানার, ফেস্টুন হাতে উপস্থিত রয়েছেন।
নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ও এই ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরায় প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে সকাল ৮টা থেকে এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী।
অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান তিনি। পরে গত ২ অক্টোবর লন্ডন হয়ে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হওয়ায় তার দেশে ফেরা দুই দফা পিছিয়ে যায়।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed