বিশ্বনাথে দুই ডাকাত গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বালাগঞ্জ উপজেলার নসিওরপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহর পুত্র আবুল হোসেন রিপন (৩০) ও বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের হাছন খান’র পুত্র সুজন আহমদ ওরফে সেবুল (২৭)। গত মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত ডাকাত বাবুল খাঁ’র তথ্যের ভিত্তি¡তে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২অক্টোবর) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামে ‘হিন্দু বিবাহ নিবন্ধক’ সুরঞ্জিত দাশের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। পরদিন মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বৈরাগীরগাঁও গ্রামের আসন খাঁ’র পুত্র ও হত্যা, ডাকাতি-দস্যুতা’সহ একাধিক মামলার আসামী বাবুল খাঁকে গ্রেফতার করে থানা পুলিশ এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৫অক্টোবর) ভোর রাতে দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকা থেকে ডাকাত আবুল হোসেন রিপন ও বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে ডাকাত সুজন আহমদ ওরফে সেবুলকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে হাজির করা হয় গ্রেফতারকৃত আবুল হোসেন রিপন ও সুজন আহমদ ওরফে সেবুলকে। এসময় ‘হিন্দু বিবাহ নিবন্ধক’ সুরঞ্জিত দাশের বাড়িতে সংগঠিত ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে সুজন আহমদ ওরফে সেবুল এবং কিভাবে ঐদিন সুরঞ্জিত দাশের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছিলো তা সে বর্ণনা করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত ডাকাত আবুল হোসেন রিপন একাধিক ডাকাতি মামলার আসামী এবং সুজন আহমদ ওরফে সেবুলের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed