কমলগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলে না যাওয়াকে কেন্দ্র করে বড় বোন বকাবকি করায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছোট বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার দক্ষিন কুমড়া গ্রামের সিএনজি অটোরিক্সা চালক খতিব মিয়ার দ্বিতীয় মেয়ে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শিউলী আক্তার (১১) বেশ কিছু দিন থেকে বিদ্যালয়ে না যাওয়ায় বড় বোন মেহেরজান তাকে বকাবকি করলে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সবার অজান্তে ঘরের তীরের সাথে ফাঁস লাগায় শিউলী। পরে পরিবারের লোকজন শিউলীকে ঝুলতে দেখে সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিউলীকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকির হোসেন নিহত স্কুলছাত্রীর লাশ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed