শ্রীমঙ্গলে বিএসটিআই সনদ প্রাপ্তির পদ্ধতি বিষয়ক সেমিনার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএসটিআই সনদপত্র প্রাপ্তির পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা বিআরডিবি হলরুমে এসএমই ফাউন্ডেশনের সহযোগীতায় তৃনমুল নারী উদ্যাক্তা ও স্থানীয় এনজিও সংগঠন এমসিডার আয়োজনে এ সেমিনার অনুষ্টিত হয়।
তৃনমুল নারী উদ্যোক্তা এর সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার মো. মোবাশশেরুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারি ব্যবস্থাপক আমির হোসেন, তৃনমুল নারী উদ্যোক্তার চীফ এক্সিকিউটিভ অফিসার হিমাংশু মিত্র, বিএসটিআই এর সহকারি পরিচালক কাওছার আহমদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, এমসিডার প্রধান নির্বাহি তহিরুল ইসলাম মিলন ও এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম।
সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা, বেকার য্বুক- যুবতি, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় অর্ধ- শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
Related News
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More



Comments are Closed