ওসমানীনগরে নতুন ইউএনও’র দায়িত্ব গ্রহন
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় নতুন ইউএনও মো. আনিসুজ্জামান আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গহণ করেন।
দায়িত্ব গ্রহণ কালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার(ভূমি) শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সাংবাদিক মো. কয়েছ মিয়া, কবির আহমদ সহ ইউএনও’র কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
পরে বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামানকে নবাগত ইউএনও, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্যগন, ইউএনও’র কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগন, ওসমানীনগর থানার ওসি ও সাংবাদিকরা ওসমানীনগর উপজেলায় সোমবার সন্ধ্যায় শেষ কর্মদিবস শেষে বিদায় জানান।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed