Main Menu

সোমবার খুলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শারদীয় দূর্গা পূজার ছুটি শেষে সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলছে। তবে সোমবারে সকল দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও ৩ অক্টোবর থেকে চলবে ক্লাস ও পরীক্ষা। মঙ্গলবার থেকে সিকৃবি ক্যাম্পাস তার প্রাণ ফিরে পাবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয় হল ও আশেপাশের বিভিন্ন মেসে ঘুরে দেখা যায়, ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করছে। এবছর ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দূর্গা পূজার ছুটি ছিল বলে জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

Share





Related News

Comments are Closed