Main Menu

নবীগঞ্জে কিশোরীর আত্মহত্যা

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আফসানা আক্তার (১৫) নামের এক কিশোরী শুক্রবার সন্ধ্যায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সে ওই উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোঃ শাহাব উদ্দিনে কন্যা। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed