Main Menu

বড়লেখায় ল্যাট্রিনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি: মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে গর্ত করে বানানো ল্যাট্রিনে পড়ে দুই ভাই মারা গেছেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বেলা ২টার দিকে আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বাড়ির ল্যাট্রিনে পড়ে যায়। ছোট ভাই বাদল মিয়া সেটি খুঁজতে গিয়ে অসাবধানতাবশত ল্যাট্রিনের মলমূত্রের গর্তে পড়ে যান। তাকে বাঁচাতে বড়ভাই নাবিল আহমদ এগিয়ে আসেন। তিনিও গর্তে নামলে দুজনই মলমূত্রে ডুবে মারা যান।

পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার দমকল বাহিনী নিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় ল্যাট্রিন থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ ও থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed