হবিগঞ্জে কৃষক ফুল মিয়া হত্যায় ৪জনের মৃত্যুদন্ড
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষক ফুল মিয়া হত্যাকান্ডের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। (২৭ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর একটি তুচ্ছ ঘটনার জের ধরে চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র কৃষক ফুল মিয়াকে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া ও তৈয়ব আলীসহ কয়েকজন তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তারা ফুল মিয়ার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফুল মিয়াকে হত্যা করে। হত্যাকান্ডের পর আসামীরা নিহত ফুল মিয়ার লাশ বাড়ির পাশে একটি ক্ষেতে ফেলে রাখে। পরে এঘটনায় নিহত কৃষক ফুল মিয়ার বড় ভাই আব্দুল মন্নান বাদী হয়ে চুনারুঘাট থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন আদালত।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো- চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া (৪০), তৈয়ব আলী (৩৫), রফিকুল ইসলাম (৩৭) ও তৈয়ব আলীর পুত্র সফর উদ্দিন (২২)।
রায় ঘোষণার পর আদালতে অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক ফুল মিয়া হত্যাকান্ডের রায়ে তিনিসহ মামলার বাদী সন্তুষ্ট।
তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামীর স্বজনরা জানান নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকার পরও এ রায় ঘোষণা করা হয়েছে। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তারা।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed