Main Menu

নানা কর্মসূচীতে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিট দিবসটি উপলক্ষে র‌্যালীর আযোজন করে ।
র‌্যালীতে অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশাররফ হোসেন,পর্যটন কর্পোরেশন সিলেটের বিদায়ী ম্যানেজার জাহিদ হাসান, নবাগত ম্যানেজার আখলাকুর রহমান, ওয়াকার্স পার্টি সিলেটের সাধারন সম্পাদক সিকান্দার আলী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন , সহ-সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, এম.সি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ আলম রাফী, আটাব সিলেটের সদস্য আব্দুল কাদির, হাব সিলেটের সহ সভাপতি তৈয়বুর রহমান, সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রচার সম্পাদক মাজহুরুল ইসললাম সাদি, সদস্য দেলোয়ার হোসেন রানা, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রইসুল খান, সিলেট আটাব এর সাধারণ সম্পাদক রেদওয়া, নির্বাহী সদস্য দেওয়ান রুশো চৌধুরী, সিলেট সুরমা ক্লাবের সভাপতি সাংবাদিক খালেদ আহমদসহ আটাব সিলেট জোন, সিলেট ট্যুরিস্ট ক্লাব, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাব, শাহজালাল টু্রিষ্ট সোসাইটি সহযোগিতায় অনুষ্ঠিত র‌্যালীতে অংশ নেন সিলেট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‘টেকসই পর্যটন-উন্নয়নের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত পর্যটন দিবসের বিভিন্ন কর্মসুচিতে ট্যুরিস্ট সংগঠন ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সদস্যরা সিলেটকে পর্যটন নগরী ঘোষনার দাবী জানান।
বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে সামন থেকে বের করা হয় বর্নাঢ্য র‌্যালী। ব্যানার, ফেস্টুন নিয়ে র‌্যালীতে অংশ নেয় সিলেট ট্যুরিস্ট ক্লাব, ট্যুরিস্ট ক্লাব অব এম.সি কলেজসহ বিভিন্ন ট্রাভেলস এজেন্সিরসমুহের সংগঠন আটাব হাব ও ট্যুরিজম সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

Share





Related News

Comments are Closed