Main Menu

সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর ইছামতি এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলারত অবস্থায় তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- উপজেলার দয়ামীর গ্রামের মৃত নবু মিয়ার ছেলে কনই মিয়া (৩০), বিশ্বনাথের নয় সতপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (২৮) ও একই উপজেলার কান্দিগ্রামের মৃত আব্দুল রফিকের ছেলে মো. আব্দুল শহীদ (৩৬)।

তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মুহম্মদ শামসুল আলম সরকার।

Share





Related News

Comments are Closed