হবিগঞ্জে ভারতীয় মদসহ মোটরসাইকেল জব্দ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১৭১ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনগর এলাকায় মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি সদস্য অভিযান পরিচালনা করে ৫১ বোতল বিয়ার ও ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। একই সময় উপজেলার উত্তরসীক এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং একটি হাতঘরি জব্দ করেন তারা। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। একই দিন সকাল সাড়ে ৬টায় তেলিয়াপাড়া ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান উপজেলার ১৫নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা। অধিনায়ক আসাদুজ্জামান আরো জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed