Main Menu

এরশাদ অসুস্থ, রংপুর সিএমএইচে ভর্তি

 

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর সফররত এরশাদ সন্ধ্যায় সাহেবগঞ্জ এলাকায় একটি পথসভায় অংশ নেন। সেখানে অসুস্থতা অনুভব করলে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে।

এ খবর নিশ্চিত করেছেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম যাদু। তবে ঠিক কী সমস্যায় এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছেন জানাতে পারেননি।

নুর আলম যাদু জানিয়েছেন, একটু অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সমস্যা জটিল নয় বলে চিকিৎসকরা বলছেন।

Share





Related News

Comments are Closed