Main Menu

সুরমা তীর রক্ষায় কানাইঘাট উপজেলা প্রশাসন: ড্রেজার-বেলগেট আটক

বিশেষ সংবাদদাতা: সিলেটের সুরমা তীর রক্ষায় নড়েচড়ে বসেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। বালুচোর ও মাটিখেকোদের তাড়াতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে। উপজেলার গাছবাড়ী দলইকান্দি এলাকায় অভিযান কালে একটি এএমবি ম্যানেজ নামের হাইড্রলিক ড্রেজার ও একটি বালুভর্তি বেলগেট নৌকা আটক করা হয়। এসময় বালুখেকো হারুন ও নাজিম সহ তার দলভূক্তরা পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল আমীন এবং কানাইঘাট থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উলে­খ্য: কানাইঘাট উপজেলার সুরমা নদীর নিজ দলইকান্দি বালুমহাল ও আশপাশ এলাকায় বালু উত্তোলনের উপর মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। উচ্চ আদালতের আদেশ লংঘন করে জনৈক মশউদ, হারুন ও নাজিম সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। ফলে নদীর উভয় তীরে ভাঙ্গন দেখা দেয়ায় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনে বার বার আবেদন-নিবেদন করে আসছেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মঙ্গলবার অভিযান পরিচালনা করে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম অভিযানের সত্যতা নিশ্চিত করে সংবাদিকদের জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed