নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত ৭
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৭জন আহত হয়েছে। আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের কবির মিয়া(৪০), তার স্ত্রী সাকিরা বেগম(৩০), তাদের ৩শিশু সন্তান তাহির মিয়া (১০), শামীম মিয়া (৮) ও শামীমা বেগম (৩), একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিক মিয়া (৫৫) ও তার ছেলে সাইদুল ইসলাম মামুন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আহত যাত্রীরা সিএনজি যোগে রানীগঞ্জ থেকে ইনাতগঞ্জ আসছিলেন। উল্লেখিত সড়কের আলিপুর গ্রামের নিকটে আসার পর চলন্ত একটি বাসের সাথে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়। এতে উল্লেখিতরা আহত হন। তাদেরকে ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed