ভারতে ৫ রুপিতে ৪ জিবি ডেটা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে এয়ারটেল দিচ্ছে দারুণ অফার। মাত্র পাঁচ রুপিতে পাওয়া যাবে ৪জিবি ডেটা। বাংলাদেশি টাকায় সাড়ে ৬ টাকা খরচ করলেই এই মোবাইল ডেটা পাবেন তারা।
জিও ভারতের বাজারে আসার পর থেকেই বেশ চাপে পড়েছে অন্যান্য টেলিকম অপারেটরগুলো। টেক্কা দিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া পিছিয়ে নেই কেউই। তবে এবার বড়সর চমক নিয়ে দেশটিতে হাজির হয় এয়ারটেল।
এই পরিষেবা শুধু ফোরজি সিমেই দেওয়া হচ্ছে। তবে যারা ৩জি থেকে আপগ্রেড করাতে চান, তারাও এই সুবিধা পাবেন। তবে এই প্ল্যানের কিছু টুইস্টও আছে। পাঁচ টাকার ডেটার প্যাকের ভ্যালিডিটি মাত্র ৭ দিনের।
এই সময়ের মধ্যে সমস্ত ডেটা ব্যবহার করে নিতে হবে। কারণ বাড়তি ডেটা ক্যারি ফরোয়ার্ড হবে না।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed