ফের কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সে অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ৮২২ টাকা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।
সোমবার বিকেলে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৮২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৫ হাজার ৩৬৯ টাকা।
সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ১১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হয়।
সমিতি জানিয়েছে, মূল্য পুনর্র্নিধারণ করায় মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে ১ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা এবং ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৮৭৫ টাকা দাম কমবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed