ওসমানীনগরে সাংবাদিকের বাড়ীতে ডাকাতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে সাংবাদিক জুবেল আহমদ সেকেলের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, ডায়মন্ডের অলংকার, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
রোববার দিনগত গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির আলামত সংগ্রহ করেছে।
জানা যায়, রোববার দিনগত গভীর রাতে ডাকাতরা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের দাশপাড়াস্থ বাড়ীর বেলকনির গ্রীলের রড কেটে ঘরে প্রবেশ করে।
ডাকাতরা বাড়ীর একাধিক কক্ষের দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব কিছু তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার রাতে সাংবাদিক সেকেল ও তার পরিবার আত্মীয় বাড়ীতে ছিলেন। খবর পেয়ে গৃহকর্তা সাংবাদিক জুবেল আহমদ সেকেল সোমবার সকালে বাড়ীতে এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed