শনিবার থেকে রোহিঙ্গাদের সহায়তায় নামছে সেনাবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: আরাকানে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সোয়া চার লাখ রোহিঙ্গা। তাদের সহায়তায় শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিয়ানমার থেকে পালিয়ে আসা আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
জেলা প্রশাসক বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাবে। স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে শেড নির্মাণ ও ত্রাণ বিতরণে কাজ করবে তারা।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য প্রতিদিন ১২৯ ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে প্রতিদিন এক লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সুবিধা পাচ্ছে। এছাড়াও প্রতি ঘণ্টায় ২ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন, শরণার্থী ও ত্রাণ বিষয়ক হাইকমিশনার আবুল কালাম, কক্সবাজারের পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed