বান্দরবানে ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে ঘটনাস্থলেই ৯জন নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেডক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর।
তিনি বলেন, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে স্থানীয়রা। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed