Main Menu

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হার্ট ক্যাম্প ২২-২৩ সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে গনমুখী সেমিনার ও হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে গনমুখী সেমিনারে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডাঃ এ মালিক। হার্ট ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ প্রয়োজনবোধে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা হবে। হার্ট ক্যাম্প ও সেমিনারে উপস্থিত থাকবেন ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের এর চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা: ফারুক আহমদ, চীফ কার্ডিওলজিষ্ট প্রফেসর ডাঃ ফজিলাতুন-নেছা মালিক, কার্ডিয়াক সার্জন ডাঃ হারুনুর রশীদ, সিলেট এর চীফ কার্ডিওলজিষ্ট ডাঃ খালেদ মোহসীন প্রমুখ।
ক্যাম্পে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। রোগীদের হাসপাতালের রিসিপশনে নাম তালিকাভুক্তির অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed