নেতাকর্মীদের মুক্তির দাবীতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল সালাম টিপু, কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদল নেতা রিপন মিয়া, জয়দ্বীপ চৌধুরী মাধব ও আব্দুর রহিম রণি’র মুক্তির দাবীতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর তালতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জিলুর রহমান জিলু’র পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জাবেদ সিদ্দিকী, এনামুল কবির চৌধুরী সুহেল, মাহবুবুর রহমান, করিম জোনাক, সুমন আহমদ, সুহেল আহমদ, মারুফ আহমদ রুমন, সাঈদ সাদীক, মিজান আহমদ, কাওসার আহমেদ, নুরু, নুরুজ্জামান আহমদ, স্বপন ইসলাম, বিক্রম, নোমান আহমদ, তানভীর আহমদ, জাকির হোসেন, সাহেল আহমেদ, সাহান আমদ, শুভ আহমদ, নাজির হোসেন, ইমন আহমদ, বাদশ, মকসুদ, কৌশিক, আশরাফ, তীর্থ, মিটুন, জামাল, সেলিম, মনাফ, শাহরিয়ার, সেবক, সনেট, তারেক, সাগর, শিপু, নিপু, ইব্রাহিম প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকার দেশের মানুষকে জিম্মি করে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বেঁচে থাকতে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের এই দূস্বপ্ন কখনো সফল হতে দেবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল সালাম টিপু, কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদল নেতা রিপন মিয়া, জয়দ্বীপ চৌধুরী মাধব ও আব্দুর রহিম রণিসহ কারাগারে আটক সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed