গোলাপগঞ্জে গৃহধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে রাবেয়া বেগম (৩২) নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাণিগ্রামের নিজ বাড়ি থেকে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আত্মহননকারী গৃহবধূ ওই গ্রামের জাহেদ আলীর স্ত্রী। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। হয়তো এ সমস্যা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed