জৈন্তাপুরে যুবকের অাত্মহত্যা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে এক যবুক গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জনা যায়, উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাউরভাগ কাটাখাল গ্রামের শফিকুর রহমানের ছেলে অাক্তার হোসেন (২২) শনিবার সকালে বাড়ীর সকলের অজান্তে বসত ঘর হতে ৫০ গজ দূরে গাছের সাথে দড়ী বেঁধে অাত্মহত্যা করে। দুপুরে বাড়ীর ছোট শিশুরা খেলা করতে গিয়ে গাছের সাথে অাক্তারকে ঝুলতে দেখে চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে অাশপাশের লোকজন ঝড়ো হয়ে ঘটনাটি দেখতে পায়। তবে কি কারনে সে অাত্মহত্যা করেছে তার সঠিক কোন কারন জানা যায়নি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির জানান ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed