হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৫
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খোয়াই নদীতে নৌকাডুবিতে ৫জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৫জন। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে সাহেনা তালুকদার নামে এক মহিলাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী নৌকা শহরের চৌধুরী বাজার থেকে সদর উপজেলার রাধাপুর যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি খোয়াই নদীর লম্বাবাগ পৌঁছলে হঠাৎ ডুবে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের বাতিরপুর এলাকার বাসিন্দা অবলা সরকার (৪৭) ও বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা শিশু মুক্তারানী দাশ, মক্রমপুর ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা ফুল বানু (৯০) । তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আহাদ। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি নৌকায় শহরের চৌধুরী বাজার থেকে সদর উপজেলার রাধাপুর যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি খোয়াই নদীর লম্বাবাগ পৌঁছলে হঠাৎ ডুবে গেলে শিশু ও মহিলাসহ ৫জন নিহত হন। এর মাঝে নিহত তিনজনের পরিচয় জানা যায়। নৌকাডুবিতে নিখোঁজ রয়েছে আরো ৫জন বলে তিনি জানান । রাত সাড়ে ১১টায় সংবাদটি লেখা পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে ।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed