সিলেটে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় মামলা
বিশেষ সংবাদদাতা: সিলেটে মুক্তিযোদ্ধা ও তার প্রবাসী সন্তানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৬ সেপেটম্বর) বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। মঙ্গলবার বিকেলে সিলেট সদরের পুরাণ কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর পুত্র মুজির আহমদ বাদী হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় এ অভিযোগ দায়ের করেন।
এজাহারে যাদের আসামী করা হয়েছে তারা হচ্ছে এসএমপি সিলেট-এর জালালাবাদ থানার পুরাণ কালারুকা লামাপাড়ার রুবেল (২৫), কমর আলী (৪৯) , রুমেল (২৪), ফজর আলী (৩৫) ,দুুলাল (২৬) , জাহেদ (৩০) , ইসলাম উদ্দিন , ফুল মিয়া (২৮)ও মুদ্দিন (২২) সহ অজ্ঞাতনামা আরো ২/৩জন।
উলেখ্য, গত ৪ সেপেটম্বর সোমবার সন্ধ্যায় সিলেট সদরের জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারের পাশে এ ঘটনা ঘটে। গ্রামীণ বিরোধের জের ধরে পুরাণ কালারুকা গ্রামের রুবেল, রুমেল, কমর আলীসহ ১০/১২ জনের একদল লোক কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা মুক্তিযোদ্ধা তজম্মুল আলীকে মারপিট হত্যার চেষ্টা করে এবং তজম্মুল আলীর ছেলে মুশতাক আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর আহত করে। হামলায় মশতাক আহমদের একটি দাঁত ঘটনাস্থলে ভেঙ্গে পড়ে এবং তার দাঁতের চোয়ালী ফেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় হামলাকারীরা মশতাকের কাছ থেকে দেড়লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ। আশংকাজনক অবস্থায় মুশতাক ও তার পিতা মুক্তিযোদ্ধা তজম্মুল আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুশতাকের দেহে অস্ত্রোপচার করা হয় এবং তাকে ঢাকাস্থ ডেন্টাল মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে এজাহারে উলেখ করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, থানার এসআই অঞ্জন কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তথ্যের যাচাই শেষে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed