Main Menu

গোয়াইনঘাটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রাম থেকে সেলিনা বেগম (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিমজাফলং ইউনিয়নের সুলতান পুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সেলিনা ওই গ্রামের আল আমীন (২৮) এর স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই গৃহবধুকে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে নিহত সেলিনার পিতার বাড়ির লোকজনের দাবী সেলিনাকে হত্যা করা হয়েছে এবং তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। তবে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ।

Share





Related News

Comments are Closed