কুলাউড়ায় পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পুত্রের লাঠির আঘাতে মারা গেছেন ঈসমাইল আলী (৬৫) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ সেপ্টেম্বর) পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামের ঈসমাইল আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে কনিষ্ঠ পুত্র মোস্তাক আহমদ (২৪)। এতে ইসমাইল আলী গুরুতর আহত হলে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনরা বিকেলে সাড়ে ৩টার দিকে তাঁর লাশ বাড়ীতে পৌছলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক পুত্রকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed