Main Menu

সিলেটে গরু বিক্রেতার আড়াই লাখ টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদুল আযহার আগের দিন রাতে গরু বিক্রি করে বাড়ীতে যাওয়ার পথে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিলেটের আখলিয়াস্থ বিজিবি সদর দপ্তরের ২নং গেইটের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারের সামনে ৪টি গরু বিক্রি করে একটি সিএনজি অটোরিকশায় উঠে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার এরাকার পশ্চিমদর্শা গ্রামের আব্দুন নূর সারু মিয়া। সাথে ছিলেন তার ছেলে ও নাতি। হঠাৎ করে একই গাড়ীতে থাকা যাত্রী বেশি ছিনতাইকারী চালককে গাড়ী থেকে নামিয়ে দেয়ার কথা বলে গাড়ী থামার সাথে সাথে পিছন থেকে আরেকটি সিএনজি সামনে এসে গতিরোধ করে এবং গাড়ী থেকে চালকসহ ৬ জন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্র দিয়ে আব্দুন নূর সারু মিয়াকে কুপিয়ে জোরপূর্বক প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সারু মিয়ার বাম হাত ও কমরের নিচে উরুতে মারাত্নক জখম রয়েছে।
এদিকে টাকা নিয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারিদের পিছু নেয় আব্দুন নূর সারু মিয়ার গাড়ির চালক। তারা মার খেয়েও ভয় না পেয়ে পিছু নিতে থাকে। অবশেষে করের পাড়া গিয়ে ছিনতাইকারিরা গাড়ী রেখে পালিয়ে যায়। ছিনতাইকারিদের ধরতে পারেননি তারা। এমতাবস্থায় স্থানিয় লোকজনের সহযোগীতায় আব্দুন নূর সারু মিয়াকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় এবং ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জালালাবাদ থানা পুলিশের মাধ্যমে থানায় রাখা হয়েছে। গাড়ী নম্বর সিলেট থ ১৩-০৫০০।

Share





Related News

Comments are Closed