Main Menu

শ্রীমঙ্গলে ১২ মামলার আসামী আখতার গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও এলাকা থেকে ১১টি ডাকাতি ও ১টি খুনের মামলার আসামী আন্ত:জেলার কুখ্যাত ডাকাত আখতার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলামের নেতৃত্বে এস আই মো: ফজলে রাব্বী, এএসআই জয়নাল আবেদীনসহ সংগীয় ফোর্স এর সহযোগীতায় তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাত আখতার মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আঠালিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহযোগিতায় ১১টি ডাকাতি ও ১টি খুনের মামলার আসামী কুখ্যাত ডাকাত আখতার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ৩টি ডাকাতি, ১টি খুনের মামলা, সিলেটের কানাইঘাট থানায় ১টি ডাকাতি মামলা, বিশ্বনাথ থানায় ২টি ডাকাতি মামলা, চুনারুঘাট থানায় ৩টি ডাকাতি মামলাসহ বিয়ানীবাজার থানায় ২টি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

Share





Related News

Comments are Closed