গোলাপগঞ্জে জমি থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ধানের জমি থেকে নুরুল আলম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর শ্রীবহর এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী ইউনিয়নের কোনাচর শ্রীবহর গ্রামের হাজী সুন্দর আলীর পুত্র ও উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করে বাড়ী ফেরার পথে মুসল্লিদের নজরে পড়ে ক্ষেতের জমিতে একটি নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষণিক তারা বিষয়টি গোলাপগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নুরুল আলমের চোখে ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একে এম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তন্দন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed