Main Menu

কুমিল্লায় বাসচাপায় অটোচালকসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কানড়া ঈশা খাঁ সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন গ্রামীণ কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামের রানা মিয়া (৩০), অটোরিকশাযাত্রী দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও অজ্ঞাতনামা পুরুষ।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঈসা খাঁ সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন গ্রামীণ কাঁচা সড়কে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক রানা মিয়াসহ ৩ জন মারা যান।

আহত ৫ জনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালক-হেলপার পালিয়েছেন।

Share





Related News

Comments are Closed