Main Menu

মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বাঘায় মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে নিরিহ মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও অনতিবিলম্বে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে, ঐতিহ্যবাহী সামাজিক সংঘটন হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ আসর সিলেটের বাঘা পরগনা বাজারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ মিজানুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ও ফাউন্ডেশনের সহ-সভাপতি ফারুক আল মাহমুদের সভাপতিত্বে, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম সাইদুল হাসানের পরিচালনায়, উক্ত মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন (চিটাগাং) এর সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিলেট পল্লি বিদুৎ সমিতি ১ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েছ আহমদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম,বাঘা ইউনিয়ন বি এন পির সভাপতি নজরুল ইসলাম কলিম,সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ,সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক আবুল হাসনাত,
মাওলানা রিয়াজ উদ্দিন,কালাকোনা মাদ্রাসার মুহতামিম মাওলানা শামিম আহমদ, কালাকোনা মাদ্রাসার শিক্ষক হাফেজ আতিকুর রহমান,পরগণা বাজার মসজিদের ইমাম মাওলানা নুরুল আলম কাসেমি, মোঃ নজিব আলী শুভেচ্ছা উপদেষ্টা অত্র ফাউন্ডেশন, সামাদুর রহমান অপু শুভেচ্ছা উপদেষ্টা মোল্লা বদরুল আলম আজমল শুভেচ্ছা উপদেষ্টা বাঘা ইউনিয়ন ট্রাক পিকআপ সমিতির সাবেক সভাপতি হাজি আব্দুল হান্নান,মাওলানা জাফর ইকবাল সহ সভাপতি গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত, মাওলানা আবুল কাসেম রাজাগঞ্জি মুহতামিম মদিনাতুল উলুম মোহাম্মদপুর মাদ্রাসা, মাওলানা আব্দুর রহমান লায়েছ,মাওলানা আব্দুস সালাম,সহ সভাপতি বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়ত, হাফেজ আবু তাহের সাংগঠনিক সম্পাদক বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়ত, ছাত্র নেতা আবু সুফিয়ান, ফাউন্ডেশনের দায়িত্বশীল, ফাউন্ডেশনের দায়িত্বশীল আব্দুল মুকিত,জামিল আহমদ রায়হান, হুসাইন মাহমুদ, মুহাম্মদ হাফিজ আরিফ বিল্লাহ, তুফায়েল আহমদ, আবরার ফাহিম,আজাদ আহমদ, হাসান মামুন, জুবেল আহমদ, সেবুল আহমদ, ফরহাদ আহমদ, রনি আহমদ,আবুল হাসনাত প্রমুখ, আখেরি মুনাজাত পরিচালনা করেন বাঘা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন, সংগীত পরিবেশন করেন জাগরণ শিল্পি গোষ্ঠির শিল্পি সুফিয়ান বিন এনাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেনঃমিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের জঘন্যতম একটি গণহত্যা চালানো হচ্ছে, এই বর্বর নির্যাতন জাহেলিয়াত কে ও হার মানিয়েছে। মানব বন্ধনে তৌহিদি জনতার দাবি ছিল, মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করতে হবে। মিয়ানমারের উপর অবরোধ আরোপ করতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনী ও লেডি হিটলার সূচি’র উপর গণহত্যার অভিযোগ আনতে হবে। অনতিবিলম্বে ত্রাণ তৎপরতা শুরু করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে বাধ্য করতে হবে। ওআইসি দেশগুলো কর্তৃক মিয়ানমারের উপর অবরোধ আরোপ করার দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং মিয়ানমারের সাথে ব্যবসা-বাণিজ্য বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। গণহত্যার অভিযোগ নিয়ে মিয়ানমারের কসাইদের আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় উঠাতে হবে, বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস বন্ধ করার দাবিও জানান তারা।

Share





Related News

Comments are Closed