ঈদেরদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল আজহার দিন শনিবার রাজধানী ঢাকায় সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে বিকেলে বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বাসসকে বলেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে সকালের দিকে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, এসব অঞ্চলে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। শুক্রবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গুজরাট ও তৎসংলগ্ন আরব সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দূর্বল ও গুরুত্বহীন হয়ে গিয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ গুজরাট, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed