জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের বিশেষ এবং ২০১৭ সালের প্রথম বর্ষের অনার্স পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত এবং ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানা যাবে।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় আগামী ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সূত্র: বাসস
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed