সিলেট নগরী থেকে ৫দিন ধরে তরুণী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ থেকে ৫দিন থেকে মোছাম্মৎ রেজিয়া বেগম (১৯) নামে এক তরুণী নিখোজ রয়েছে। সে নগরীর মেন্দিবাগ এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে। সে তার বোনের সাথে শিবগঞ্জ সাদিপুর এলাকায় থাকতো।
এ ঘটনায় তার বোন মোছাম্মৎ রোকেয়া বেগম শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ১৩১৮।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ আগষ্ট সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায় রেজিয়া। পরে বাসায় না ফিরলে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তাকে কোথাও পাওয়া যায়নি।
অবশেষে গত সোমবার তার বোন শাহপরান থানায় জিডি করেন। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রঙের পোষাক। তার উচ্চতা ৪ ফুট।
কেউ তার সন্ধান পেলে ০১৭১৫-২৩৫৫১১, ০১৭৯১-৪৯৯৮৫১ এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।-বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed