Main Menu

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মেজরটিলা আঞ্চলিক কমিটির উদ্যাগে মঙ্গলবার বিকাল ৫টায় ঈদ বোনাসের দাবিতে মিছিল বের করা হয়। মিছিলটি মেজরটিলা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেজরটিলা বাজারে এসে সামবেশে মিলিত হয়।
সমাবেশে আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক জয়নাল মিয়ার সভাপতিত্বে ও আঞ্চলিক কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. ছাদেক মিয়া বলেন, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন ও বেতনের সমপরিমাণ ঈদ বোনাস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন দাবী তুলে ধরা হয় এবং দাবি না মানলে কঠোর কর্মসূচির প্রদানের ঘোষণা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক ইমন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারন সম্পাদক নাজমুল হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরাণ আঞ্চলিক কমিটির সভাপতি মো. বাবুল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহবায়ক এম এ সালাম প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed