সিলেটের সুরমা নদীতে চাঁদাবাজদের দৌরাত্ম
বিশেষ সংবাদদাতা: সিলেটের সুরমা নদী ক্রমশঃ অনিরাপদ হয়ে পড়ছে। দিনদিন বেড়েই চলছে চাঁদাবাজ সন্ত্রাসীদের দৌরাত্ম। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সুরমায় শুরু হয়েছে চাঁদাচবাজির মহোৎসব। বালু—মাটি ব্যবাসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ে বেপরোয়া হয়ে উঠেছে শাসকদলীয় ক্যাডাররা। নদীর বিভিন্নঘাটে নৌকা ও ড্রেজার আটকিয়ে চাঁদা আদায় করে চলেছে তারা। গত ২৪ আগষ্ট থেকে শুরু করে মঙ্গলবার (২৯আগস্ট) পর্যন্ত সুরমার বিয়ানীবাজার উপজেলার আলীগনগর থেকে শুরু করে এসএমপির শাহপরান থানার মুক্তিরচক এলাকায় নৌকা ও ড্রেজার আটকিয়ে দফায় দফায় চলছে চাঁদাবাজি।
অভিযোগ পাওয়া গেছে, বিয়ারীবাজার উপজেলার আলীনগর এলাকার একদল সশস্ত্র চাঁদাবাজ চক্র পুরো সুরমা নদী নিয়ন্ত্রন করে চলেছে। তারা বিভিন্ন স্থানে লোকজন বসিয়ে বালু ও মাটিবাহী নৌকা, ট্রলার এবং ড্রেজার আটক করে চাঁদা আদায় করছে। এসএমপির মুক্তির চক এলাকায় চাঁদাবাজির ঘটনায় ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে শাহপরাণ থানায় চারজরেন নামে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, সায়াদ ও কবিরের নেতৃত্বাধীন চাঁদাবাজরা গত ২৪ আগস্ট বিয়ানীবাজার থানাধীন আলনিগর এলাকায় সুরমা নদীতে ব্যবসায়ী মকসুদ ও হান্নানের বালুবাহী ৯টি নৌকা আটক করে চাঁদা আদায় করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা সাময়িক সটকে পড়ে। গত ২৬ আগস্ট শাহপরাণ থানাধীন মুক্তিরচক এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলামের বালুভর্তি ৬টি নৌকা আটক করে চাঁদা আদায় করে সন্ত্রাসীরা। মঙ্গলবার আবারো আলীনগর এলাাকায় ২টি ড্রেজারসহ ৫টি নৌকা আটক করে রেখেছে শাসকদলীয় ক্যাডাররা। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদা দাবিতে ড্রেজার ও নৌকাগুলো আটক করে রাখা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। চাঁদাবাজরা সরকারদলীয় হওয়ায় পুলিশও ব্যবস্থা নিতে রাজি হচ্ছে না । ফলে চাদাবাজ সন্ত্রাসীরা দিনদিন বেপরোয়া হয়ে ওঠায় সুরমা নদী অনিরাপদ হয়ে পড়েছে ।
বিয়ানীবাজার থানার সেকেন্ড অফিসার শফিউল জানান, আমরা চাঁদাবাজির খবর পেয়ে পুলিশ পাঠাই। কিন্তু আমাদের লোকবল কম থাকায় সবসময় পুলিশ অবস্তান করতে পারছে না। পুলিশ সরে গেলেই চাঁদাবাজরা তাদের অপতৎপরতা চালাতে শুরু করে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed