রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আবুদলাহ আল মাহমুদ বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ সন্ত্রাসীরা নিরস্ত্র মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। নারীদকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। পুড়িয়ে দেয়া হচ্ছে মুসলমানদের ঘর বাড়ী মসজিদ মাদ্রাসা। নির্বিচারে লুটপাট করা হচ্ছে। গৃহহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মুসলমান। রাষ্ট্র কর্তৃক নিজ দেশের নাগরীকদের উপর এমন বর্বরতা ইতিহাসে নজীরবিহীন। কোন সভ্য রাষ্ট্র এমন বর্বর নজির স্থাপন করতে পারে না। আমরা বিশ্ব স¤প্রদায়ের কাছে আহবান রেখে বলতে চাই, সভ্যতা ও মানবতার বুলি আওড়িয়ে গণহত্যায় নিরব থাকা অত্যন্ত অমানবিক, লজ্জাজনক এবং সভ্যতা ও মানবাধিকারের প্রতি চরম পরিহাস। অবিলম্বে এই গণহত্যা ও নির্যাতন বন্ধে বিশ্ব স¤প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
মঙ্গলবার সিলেট মহানগর শিবিরের উদ্যোগে মিয়ানমারে মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
নগর সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি ইউসুফ হাসান আকন্দ, নগর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সিলেট জেলা পশ্চিম সভাপতি মিয়া মুহাম্মদ রাসেল, নগর স্কুল ও সংস্কৃতি সম্পাদক মামুন হুসাইন, এইচআরডি সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুলাহ আল ফারুক।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed