ওসমানীর জন্মবার্ষিকীকে স্মৃতি সংসদের কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী ১ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে- শুক্রবার দরগাহে হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত খতমে কোরআন, বাদ জুম্মা হযরত শাহজালাল (র:) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ফাতেহা পাঠ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হবে।
বঙ্গবীর এমএজি ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে সর্বস্তরের ওসমানী অনুরাগীদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed